অর্থ-বাণিজ্য

দেশের বাজারে বেড়েছে আটা-ময়দার দাম

চাল-চিনির পর এবার আটা ও ময়দার দাম প্রতিকেজিতে বেড়েছে যথাক্রমে ১০ টাকা ও ৫ টাকা পর্যন্ত।

আজ শুক্রবার কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর ও রাজধানীর কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতিকেজিতে ১০ টাকা বেড়ে খোলা আটা বিক্রি হচ্ছে ৫০ টাকায়; আর প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। তবে গত সপ্তাহে খোলা আটা ৪২ থেকে ৪৫ এবং প্যাকেটজাত আটা ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে।

বিক্রেতারা জানান, সপ্তাহ ব্যবধানে বেড়ে গেছে এ দাম। প্রতি বস্তায় বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। মূলত পাইকারি পর্যায়ে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

সপ্তাহের ব্যবধানে পাইকারিতে ৫০ কেজি ওজনের আটার বস্তায় দাম বেড়েছে ৩০০ টাকা পর্যন্ত। কয়েক দিন আগেও পাইকারি বাজারে ৫০ কেজির আটার বস্তার দাম ছিল ২ হাজার টাকা। আর এখন প্রতি বস্তা আটা বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়।

এদিকে, বাজারে বেড়েছে ময়দার দামও। খুচরা পর্যায়ে প্রতিকেজিতে ৫ টাকা বেড়ে খোলা ময়দা বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। আর প্যাকেটজাত ময়দা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। তবে গত সপ্তাহে খোলা ময়দা ৬০ টাকা এবং প্যাকেটজাত ময়দা ৬৫ টাকায় বিক্রি হয়েছে।

বিক্রেতারা জানান, সপ্তাহ ব্যবধানে পাইকারিতে ৫০ কেজি ওজনের প্রতি বস্তায় ২৫০ থেকে ৩০০ টাকা বেড়েছে ময়দার দাম। এছাড়া পাইকারি পর্যায়ে পর্যাপ্ত পরিামণে মিলছে না ময়দা।

আরও পড়ুনঃ “প্রবাসী সাংবাদিক ও কিছু বাঙালি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে বাধ্য করছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও
অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক